কিডনি রোগীদের জন্য বিকেলের স্বাস্থ্যকর নাশতা

সময়ের আলো ডেস্ক

ফিচার

কিডনি রোগীদের খাবার খাওয়ার বেলায় সচেতন থাকতে হয়। সব ধরনের খাবার তাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। বিকেলের নাশতা বেছে নেওয়ার

2026-06-29T20:14:02+00:00
2026-06-29T20:14:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
ফিচার
কিডনি রোগীদের জন্য বিকেলের স্বাস্থ্যকর নাশতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:১৪ পিএম 
কিডনি রোগীদের বিকেলের নাশতা। ছবি : এআই
কিডনি রোগীদের খাবার খাওয়ার বেলায় সচেতন থাকতে হয়। সব ধরনের খাবার তাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। বিকেলের নাশতা বেছে নেওয়ার সময় তাদের লো-সোডিয়াম, লো-পটাসিয়াম ও লো-ফসফরাসযুক্ত খাবারের দিকে নজর দেওয়া জরুরি। এ ছাড়া প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ হালকা খাবারও তাদের জন্য ভালো হতে পারে।

লবণ কম থাকা ব্রেড বা বিস্কুট
ছোলার ডাল বা ময়দার তৈরি লবণহীন বিস্কুট খেতে পারেন। এ ছাড়া, ময়দার রুটি বা মাখন ছাড়া টোস্টও খেতে পারেন বিকেলের নাশতায়।

চিড়া বা মুড়ি
কম চর্বিযুক্ত দই দিয়ে চিড়া খেতে পারেন। মুড়ি ও শসা মিশিয়ে লবণ ছাড়া হালকা খাবারও খাওয়া যেতে পারে।


হালকা প্রোটিনসমৃদ্ধ খাবার
সিদ্ধ ডিমের সাদা অংশ খেতে পারেন। ঘরে তৈরি কম ফ্যাটযুক্ত পনিরও ভালো।

কম পটাসিয়ামযুক্ত ফল
আপেল, নাশপাতি, আঙুর, পেঁপে, তরমুজ বা পরিমিত পরিমাণে আনারস খেতে পারেন।

যা এড়িয়ে চলা ভালো

লবণ বেশি আছে এমন খাবার, ফাস্ট ফুড বা প্রসেসড খাবার এড়িয়ে চলুন। এ ছাড়া, কলা, কমলা, আলু খাওয়া থেকে বিরত থাকুন। কারণ, এতে বেশি পটাসিয়াম থাকে। গরম মসলা বা চটপটি-ফুচকা থেকে দূরে থাকার চেষ্টা করুন।

সঠিক খাদ্যাভ্যাস কিডনি রোগীদের সুস্থ থাকতে সাহায্য করতে পারে। পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি ডাক্তার বা নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়াও উচিত।

সময়ের আলো/মহু


  বিষয়:   কিডনি  রোগী  বিকেল  স্বাস্থ্যকর  নাশতা 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: