আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

সময়ের আলো ডেস্ক

খেলা

দীর্ঘদিন জাতীয় দলের গোলবার সামলানোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি গোলরক্ষক জার্মান ফুটবলের ম্যানুয়েল নয়্যার। ২০২৬ বিশ্বকাপে

2026-06-30T13:37:49+00:00
2026-06-30T13:37:49+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন জাতীয় দলের গোলবার সামলানোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি গোলরক্ষক জার্মান ফুটবলের ম্যানুয়েল নয়্যার। ২০২৬ বিশ্বকাপে জার্মানির অভিযান শেষ হওয়ার পরই নিজের সিদ্ধান্ত জানান অভিজ্ঞ এই গোলরক্ষক।

শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে নাটকীয় লড়াইয়ে দলকে ম্যাচে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি। টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি জার্মানি। বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় দলের জার্সিকেও বিদায় জানান নয়্যার।
Advertisement
আরও পড়ুন

জার্মানির হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের সাক্ষী ছিলেন এই তারকা। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল অনস্বীকার্য। দুর্দান্ত গোলরক্ষণ, অসাধারণ নেতৃত্বগুণ এবং গোলবার ছেড়ে ডিফেন্সের পেছনে খেলায় অংশ নেওয়ার অনন্য দক্ষতায় তিনি ‘সুইপার-কিপার’ ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে যান।

এএডি/
  বিষয়:   আন্তর্জাতিক  ফুটবল  বিদায়  জার্মানি  কিংবদন্তি  গোলরক্ষক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: