সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল। এই সংশোধনীর মাধ্যমে মূল আইনের বিতর্কিত ২০ ধারাটি পুরোপুরি

2026-06-30T20:53:14+00:00
2026-06-30T21:08:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৯:০৮ পিএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা। সংগৃহীত ছবি
জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল। এই সংশোধনীর মাধ্যমে মূল আইনের বিতর্কিত ২০ ধারাটি পুরোপুরি বাতিল করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) সংসদের অধিবেশনে বিলটি ওপর আলোচনা করতে গিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা ভুলবশত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বসেন।

আমির হামজা তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের চার মাস হতে চলল, কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ দেননি। তাই এই ভালো বিলটি আনার জন্য আজ তিনি মন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন।


তার এই বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টেবিল চাপড়ে তাকে সংশোধন করে দেন। স্পিকার বলেন, ‘এই বিলটি তো এনেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ দিচ্ছেন?’

স্পিকারের এই কথায় সংসদে হাসির রোল পড়ে। এরপর সংসদ সদস্য আমির হামজা নিজের ভুল বুঝতে পেরে দ্রুত বক্তব্য সংশোধন করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম প্রত্যাহার করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সংসদ  স্বরাষ্ট্রমন্ত্রী  ধন্যবাদ  আমির হামজা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: