দেশে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি শুরু করেছে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের (নওগাঁ-৬) টেবিলে উপস্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
সংসদে দেওয়া লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু উপায়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে তারা প্রয়োজনীয় সব ধরণের প্রাথমিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে, একই অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের (গাইবান্ধা-২) এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী দেশের তৃণমূল জনপ্রতিনিধিদের আর্থিক সুবিধার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
তিনি জানান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বর্তমান পরিস্থিতিতে নতুন করে বৃদ্ধি করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।
সময়ের আলো/জেডি