জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে হতাশ শান্ত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই চরম

2026-06-30T21:03:53+00:00
2026-06-30T21:03:53+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলা
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে হতাশ শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:০৩ পিএম 
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি
হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই চরম হতাশা প্রকাশ করেছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

পুরো ম্যাচে দুই ইনিংসে একবারের জন্যও ২০০ রান পার করতে পারেনি টাইগাররা। সাবেক অধিনায়ক মুমিনুল হকের লড়াকু ৬০ রান ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান একটি ফিফটিও করতে পারেননি। এমন হতাশাজনক ব্যাটিংয়ের পর অধিনায়কের কণ্ঠে কেবলই আফসোস ঝরেছে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমরা মোটেও ভালোভাবে ব্যাট করতে পারিনি। সত্যি বলতে, ম্যাচটা আমরা ওখানেই হেরে গেছি। বোলিং ও ব্যাটিং— দুই বিভাগের কোনোটিতেই আমরা ভালো করতে পারিনি।'

এ সময় জিম্বাবুয়ের কন্ডিশন ও নিজেদের পরিকল্পনা নিয়ে শান্ত আরও বলেন, 'এখানকার কন্ডিশন আমাদের জন্য কিছুটা ভিন্ন এবং চ্যালেঞ্জিং ছিল। তবে কন্ডিশন যেমনই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিয়েই খেলতে হবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রপার ক্রিকেটিং শট খেলা দরকার ছিল, আমরা প্ল্যান কাজে লাগাতে পারিনি। বিপরীতে জিম্বাবুয়ের পেসাররা অসাধারণ বল করেছে।’


টেস্ট সিরিজে বড় ধাক্কা খেলেও সামনে থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এখনও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শান্ত জানান, ‘সাদা বলের ক্রিকেটে গত ৪-৫টি সিরিজে আমরা বেশ ভালো খেলছি এবং জিতেছিও। দলের ছেলেরা সবাই উজ্জীবিত আছে। আশা করি, সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জিম্বাবুয়ে  ইনিংস  হতাশ  শান্ত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: