ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান সুমন গ্রেফতার

জাতীয়

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনকে গ্রেফতারকরেছে পুলিশ।মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা

2026-06-30T21:26:37+00:00
2026-06-30T21:29:45+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান সুমন গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২৬ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৯:২৯ পিএম
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান সুমন। ছবি : সংগৃহীত
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। 

Advertisement
এসআই মাহফুজুর রহমান জানান, মাসুকুর রহমান সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় ই-অরেঞ্জ ডট শপের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন, তার স্বামী ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমান সুমনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম মামলার অভিযোগ গঠন শেষে এ পরোয়ানা জারি করেন।


মামলার অন্য আসামিরা হলেন, ই-অরেঞ্জ ডট শপের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।

মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ ডট শপের কর্মকর্তারা স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রির অনলাইন বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করতেন। সেই প্রলোভনে পড়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুনের মধ্যে তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ কেনার জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা কোনো পণ্য সরবরাহ করেননি।

অভিযোগে আরও বলা হয়, বারবার তাগাদা দেওয়ার পরও পণ্য না পাওয়ায় বাদী ২০২১ সালের ১৪ নভেম্বর ই-অরেঞ্জের কার্যালয়ে গেলে তাকে টাকা ফেরত না দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

উল্লেখ্য, গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সারা দেশে ই-অরেঞ্জের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   মাসুকুর রহমান সুমন  গ্রেফতার  ই-অরেঞ্জ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: