ফের মেক্সিকোর গোল, বড় লিডে শেষ ষোলোর পথে

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত ছন্দে খেলছে মেক্সিকো। প্রথম গোলের পর মাত্র ৯ মিনিটের ব্যবধানে আরও একবার জালের

2026-07-01T08:51:37+00:00
2026-07-01T08:51:37+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খেলা
ফের মেক্সিকোর গোল, বড় লিডে শেষ ষোলোর পথে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৫১ এএম 
আরও একবার জালের দেখা পেয়ে ব্যবধান দ্বিগুণ করেছে স্বাগতিকরা। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত ছন্দে খেলছে মেক্সিকো। প্রথম গোলের পর মাত্র ৯ মিনিটের ব্যবধানে আরও একবার জালের দেখা পেয়ে ব্যবধান দ্বিগুণ করেছে স্বাগতিকরা।

ম্যাচের ৩১তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমেনেজ গোল করে মেক্সিকোকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন। এর আগে ২২তম মিনিটে জুলিয়ান কিনোনেসের গোলে লিড নেয় মেক্সিকো।


প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে মেক্সিকো। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লক্ষ্যে দাপুটে পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করছে দলটি, অন্যদিকে ম্যাচে ফিরতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ইকুয়েডর।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মেক্সিকো  গোল  লিড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: