জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতের

2026-07-01T09:27:08+00:00
2026-07-01T09:27:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:২৭ এএম 
সংগৃহীত ছবি
জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতের এই ঘটনায় বাসা থেকে হীরা ও স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে।

ভুক্তভোগী বিচারক দম্পতি হলেন, আহমাদুল কবির সাকিল (মেলান্দহ সিভিল জজ আদালত) এবং তার স্ত্রী নুসরাত জেরিন জেনি (দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালত)। তারা আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিন তলা বাড়ির তৃতীয় তলার একটি ইউনিটে গত সাত মাস ধরে ভাড়া থাকছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। এই সুযোগে ফাঁকা বাসায় জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা বাসা থেকে একটি হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।


রাত ৮টার দিকে আহমাদুল কবির সাকিল বাসায় ফিরে দরজার তালা খোলার চেষ্টা করেন। তালা না খোলায় তিনি প্রথমে ভেবেছিলেন তালাটি নষ্ট হয়ে গেছে। পরে মিস্ত্রি ডেকে এনেও দরজা খোলা সম্ভব না হলে তার সন্দেহ হয় যে, চোরেরা ভেতরে ঢুকে দরজা আটকে রেখেছে। রাত ৯টার পর দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখতে পান, জানালার গ্রিল কাটা এবং ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করা অবস্থায় পড়ে রয়েছে।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন জানান, তার তিন তলা ভবনের ৫টি ইউনিটের মধ্যে এই প্রথম চুরির ঘটনা ঘটল। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও চুরির সময় সেটি সচল ছিল না। তার ধারণা, দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরাটি বিকল করে এই চুরি ঘটিয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়েল আলো/জোই



  বিষয়:   জামালপুর  বিচারক দম্পতি  বাসা  দুর্ধর্ষ চুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: