জয়পুরহাটে ৫২ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

​ জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ বিজিবি হাতে আটক হওয়া ২৩ হাজার ৭৫ বোতল বিপুল পরিমাণ অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর

2026-07-01T23:08:35+00:00
2026-07-01T23:08:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে ৫২ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
​ জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:০৮ পিএম 
জয়পুরহাটে ৫২ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস। ছবি : সময়ের আলো
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ বিজিবি হাতে আটক হওয়া ২৩ হাজার ৭৫ বোতল বিপুল পরিমাণ অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে। 

বুধবার (১ জুলাই)  বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র  ও জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা।

জানা যায়,  ১৪ মার্চ  বিকেলে জয়পুরহাট  ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌর শহরের  বাটার মোড় হতে জামালগঞ্জ গামী রাস্তার সংলগ্ন জানিয়ার বাগান এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে।​

অভিযানকালে গোডাউন ঘর থেকে অবৈধভাবে মজুদকৃত ও চালানের উদ্দেশ্যে রাখা বিভিন্ন নামের সর্বমোট ২৩ হাজা ৭৫ বোতল ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত এই অবৈধ সিরাপের আনুমানিক বাজার মূল্য ৫২ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা।​

এই ঘটনায় জড়িত থাকার অপরাধে শিহাব উদ্দিন মন্ডলকে হাতেনাতে আটক করা হয়।


সে জয়পুরহাট সদরের দোগাছী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায়  মামলা দায়ের করা হয়েছে। 

পরবর্তীতে সংগৃহীত আলামত ও অবৈধ সিরাপসমূহ প্রশাসনের উপস্থিতিতে রাস্তার ওপর রোলার দিয়ে পিষে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

​এ বিষয়ে  স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এই ধরনের অবৈধ ও নকল সিরাপের বিরুদ্ধে এবং মাদক দমনে তাদের এই কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জয়পুরহাট  অবৈধ  যৌন উত্তেজক  সিরাপ  যৌন উত্তেজক সিরাপ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: