ইংল্যান্ডের বিপক্ষে গোল করে সিপেঙ্গার ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো গোল করে নতুন ইতিহাস গড়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আফ্রিকার দলটির হয়ে ইতিহাসের

2026-07-01T23:12:17+00:00
2026-07-01T23:12:17+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
ইংল্যান্ডের বিপক্ষে গোল করে সিপেঙ্গার ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:১২ পিএম 
বেনি সিপেঙ্গা। সংগৃহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো গোল করে নতুন ইতিহাস গড়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আফ্রিকার দলটির হয়ে ইতিহাসের সেই গোলটি করেন বেনি সিপেঙ্গা।

ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে ম্যাচের প্রথম গোলটি করেন সিপেঙ্গা। বর্তমানে তিনি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার হয়ে স্ট্রাইকার হিসেবে খেলছেন। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল।

আরও পড়ুন

গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে পর্তুগালের বিপক্ষে ড্র করে কঙ্গো। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   বেনি সিপেঙ্গা  ইংল্যান্ড  কঙ্গো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: