সুপারি বাগানে গাঁজার চাষ, পুলিশি অভিযানে জব্দ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় সুপারি বাগানের আড়ালে গোপনে চাষ করা চারটি গাঁজা গাছ জব্দ

2026-07-02T00:03:58+00:00
2026-07-02T00:03:58+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সুপারি বাগানে গাঁজার চাষ, পুলিশি অভিযানে জব্দ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:০৩ এএম 
সুপারি বাগানে গাঁজার চাষ, পুলিশি অভিযানে জব্দ। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় সুপারি বাগানের আড়ালে গোপনে চাষ করা চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাছগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পশ্চিম ছাটগোপালপুর গ্রামের দুটি পৃথক সুপারি বাগানে দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন স্থানীয় বাসিন্দা শবেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জু।

অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরও দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।

অভিযানের সময় অভিযুক্ত মাজেদুল ইসলাম মঞ্জু বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় সুপারি বাগানের আড়ালে মাদক চাষের প্রবণতা রোধে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সময়ের আলো/আতা


  বিষয়:   সুপারি  বাগান  গাঁজা  পুলিশ  অভিযান  জব্দ  নাগেশ্বরী  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: