হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরুতে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে কঙ্গোর বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। দলের হয়ে দুইটি গোলই

2026-07-02T00:17:33+00:00
2026-07-02T00:29:12+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:১৭ এএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১২:২৯ এএম
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরুতে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে কঙ্গোর বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। দলের হয়ে দুইটি গোলই করেছেন হ্যারি কেইন। শেষ ষোলোতে মেক্সিকোর মোকাবিলা করবে টমাস টুখেলের শিষ্যরা। 

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের প্রথমার্ধে ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়ে বেশ চমক সৃষ্টি করেছিল কঙ্গো। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন হেডে সমতা ফেরানোর পর ৮৬তম মিনিটে দুর্দান্ত এক শটে জয়সূচক গোলটি করেন। 


মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে ইংলিশদের। ম্যাচের বড় একটা সময় মনে হচ্ছিল, বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটনের শিকার হতে চলেছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা।

শেষ ষোলোতে ইংল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ সহ-আয়োজক মেক্সিকো। আগামী রোববার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সময়ের আলো/আআ
  বিষয়:   হ্যারি কেইন  গোল  ইংল্যান্ড  বিশ্বক্যাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: