আজ ২৪ বছরে পদার্পণ করছে দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি। সকাল ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘জন্মদিনে গানে গানে এনটিভি’। গান শোনাবেন সংগীতশিল্পী লুইপা ও সাব্বির। সকাল ১০টা ১৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অর্জনে অগ্রগতিতে এনটিভি’।
দুপুর ১২টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ আমাদের আনন্দের দিন’। দুপুর ২টা ৩০ মিনিটে ‘গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মালয়েশিয়ায় ধারণকৃত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। রাত ৯টা ৩০ মিনিটে ‘আনন্দ আড্ডা’য় অংশ নিবেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। রাত ১১টা ২০ মিনিটে আঁখি আলমগীরের একক সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’।
সময়ের আলো/আআ