জুনে ৩৮ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সদ্য শেষ হওয়া জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রুশ বাহিনীর অভিযানে ৩৮ হাজার ৩২৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

2026-07-03T03:41:52+00:00
2026-07-03T09:46:10+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার দাবি
জুনে ৩৮ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৪১ এএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৯:৪৬ এএম
ছবি : সংগৃহীত
সদ্য শেষ হওয়া জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রুশ বাহিনীর অভিযানে ৩৮ হাজার ৩২৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। পূর্ববর্তী মে মাসের তুলনায় জুন মাসে নিহত ইউক্রেনীয় সেনাদের সংখ্যা ৭ হাজার ১৮০ জন বেশি। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত ১ জুলাই এক পডকাস্ট শোতে এ তথ্য জানিয়েছেন রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রিয়ে মারোশেকা।

শো অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এক মাসে ইউক্রেনীয় বাহিনীর এই বিপুল পরিমাণ সেনা হারানো প্রধান কারণ হলো সেনাদের নিম্নমানের সামরিক প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ শেষ হতে না হতেই তড়িঘড়ি করে তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা।

অনেক সময় লোকজনকে জোর করে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার এক সপ্তাহ পরেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে তাদের। তবে এটিও সঠিক যে আমাদের সামরিক ড্রোনগুলোর সক্ষমতা দিন দিন বাড়ছে। শত্রুবাহিনীর লোকজন নিজেরাই বলছে যে ড্রোন হামলার ক্ষেত্রে আমাদের সাফল্য রীতিমতো ঈর্ষণীয়।’

জুন মাসে বিপুলসংখ্যক সেনার পাশাপাশি ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাঙ্ক, ৯টি মাল্টিপল রকেট লাঞ্চার, ২৭০টি ফিল্ড আর্টিলারি অস্ত্র, ১৫৫টি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম ও রাডার, বিভিন্ন ধরনের ২ হাজার ৪০০টি সামরিক যান ইউক্রেনীয় সেনাবাহিনী হারিয়েছে বলেও পডকাস্ট শোতে জানান মালোশকো।

সময়ের আলো/আআ



  বিষয়:   রাশিয়া  ইউক্রেন  আন্তর্জাতিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: