জাবিতে ছাত্রীদের গোপনে ছবি তুলে যুবক আটক, মুচলেকায় মুক্তি

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গভীর রাতে নারী শিক্ষার্থীদের গোপনে উদ্দেশ্যমূলক ছবি তোলার অভিযোগে ধামরাই উপজেলা যুবদলের সাবেক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা।

2026-07-03T08:25:39+00:00
2026-07-04T12:48:40+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
জাবিতে ছাত্রীদের গোপনে ছবি তুলে যুবক আটক, মুচলেকায় মুক্তি
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২৫ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ১২:৪৮ পিএম
দেবাশীষ চৌধুরী। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গভীর রাতে নারী শিক্ষার্থীদের গোপনে উদ্দেশ্যমূলক ছবি তোলার অভিযোগে ধামরাই উপজেলা যুবদলের সাবেক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তার ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে দুটি বিয়ারের বোতল উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার আমন্ত্রণে দেবাশীষ চৌধুরী বটতলা এলাকায় নৈশভোজ করতে এসেছিলেন। সেখানে অবস্থানকালে তার আচরণে কয়েকজন নারী শিক্ষার্থীর সন্দেহ হয় যে, তিনি গোপনে তাদের ছবি তুলছেন। শিক্ষার্থীরা তার মোবাইল ফোনের গ্যালারি দেখতে চাইলে তিনি প্রথমে অস্বীকৃতি ও নানা অজুহাত দেখান। পরে তোপের মুখে ফোন পরীক্ষা করা হলে সেখানে নারী শিক্ষার্থীদের বেশ কয়েকটি ছবি পাওয়া যায়।


ঘটনার পরপরই উত্তেজিত শিক্ষার্থীরা দেবাশীষ চৌধুরীর ব্যবহৃত গাড়িটি তল্লাশি করেন এবং সেখান থেকে দুটি বিয়ারের বোতল উদ্ধার করেন। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করা হয়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে একটি লিখিত মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে দেবাশীষ চৌধুরী বলেন, আমি ক্যাম্পাসে এসে কিছু স্বাভাবিক ছবি তুলেছিলাম এবং সেগুলো হোয়াটসঅ্যাপে আমার এক বোনকে পাঠিয়েছি। নারী শিক্ষার্থীদের বিশেষভাবে টার্গেট করে ছবি তোলার কোনো উদ্দেশ্য আমার ছিল না।

গাড়িতে বিয়ারের বোতল পাওয়ার বিষয়ে তিনি দাবি করেন, তার কাছে মদপানের বৈধ লাইসেন্স রয়েছে এবং সে কারণেই তিনি সেগুলো সঙ্গে রেখেছিলেন।

এদিকে এই ঘটনায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, গভীর রাতে বহিরাগতদের এমন আচরণ ও ছাত্রীদের গোপনে ছবি তোলার ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য চরম হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাবি  ছাত্রী  গোপন ছবি  যুবদল নেতা  মুচলেকা  মুক্তি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: