বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেল হত্যা মামলার আসামি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে বাবার জানাজার নামাজে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন হত্যা মামলার এক আসামি। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে

2026-07-03T21:24:36+00:00
2026-07-03T21:24:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেল হত্যা মামলার আসামি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে বাবার জানাজার নামাজে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন হত্যা মামলার এক আসামি। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্যারোলে মুক্তি পাওয়া যুবকের নাম মো. সাইফুল ইসলাম (২৬)। তিনি ওই এলাকার মো. বেল্লাল হাওলাদারের ছেলে।

জানা গেছে, সাইফুল ইসলামের বাবা বৃহস্পতিবার (২ জুলাই) মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির বিজ্ঞ আদালত সাইফুল ইসলামকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। পরে রাজাপুর থানা পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে গ্রহণ করে নিজ বাড়িতে নিয়ে আসে। সেখানে তিনি বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

ঝালকাঠির কারাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের কাছে প্যারোলে মুক্তির অনুমতি আসে। আমরা জেল কোড অনুযায়ী তাকে আড়াই ঘণ্টার জন্য মুক্তি দিয়েছি। রাজাপুর থানা পুলিশের হেফাজতে সে বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য গেছেন। 


পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জামাই বাড়িতে অবস্থানকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হাওলাদার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওই এলাকার মিলন হাওলাদার নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৫ এপ্রিল মিলনের বড় ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাইফুল ইসলামও ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাবা  জানাজা  প্যারোলে মুক্তি  আসামি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: