আর্জেন্টিনা জিতল ম্যাচ, কেপ ভার্দে জিতল মন

ক্রীড়া ডেস্ক

খেলা

আজকের রাতটি ফুটবল ইতিহাসের পাতায় লেখা থাকবে এক মহাকাব্যিক থ্রিলার হিসেবে। মায়ামির স্টেডিয়ামে আজ যা ঘটল, তাকে এক কথায় ‘রোলারকোস্টার’

2026-07-04T09:28:18+00:00
2026-07-04T11:01:03+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনা জিতল ম্যাচ, কেপ ভার্দে জিতল মন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২৮ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ১১:০১ এএম
সংগৃহীত ছবি
আজকের রাতটি ফুটবল ইতিহাসের পাতায় লেখা থাকবে এক মহাকাব্যিক থ্রিলার হিসেবে। মায়ামির স্টেডিয়ামে আজ যা ঘটল, তাকে এক কথায় ‘রোলারকোস্টার’ বললেও কম বলা হবে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর দল আর্জেন্টিনা আর প্রথমবারের মতো বিশ্বকাপে আসা ৬৪ নম্বর দল কেপ ভার্দের মধ্যকার নকআউটের এই ম্যাচটি কাগজে-কলমে যতটা একপেশে ভাবা হয়েছিল, মাঠে তার উল্টো চিত্র দেখল বিশ্ব। বুক চিতিয়ে লড়ে বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছিল কেপ ভার্দে, তবে শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ান রোমেরোর শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানের কষ্টার্জিত জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা।

আজ মাঠে নেমেই এক অনন্য কীর্তি গড়েন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার ৩০তম ম্যাচ, যা ফুটবল ইতিহাসের যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। একই সাথে বিশ্বকাপে রেকর্ড ২৭তম বারের মতো শুরুর একাদশে মাঠে নামার রেকর্ডও নিজের করে নেন তিনি।

Advertisement
ম্যাচের শুরু থেকেই কেপ ভার্দে নিজেদের গুটিয়ে না রেখে ইতিবাচক ফুটবল খেলতে থাকে। তবে রেকর্ডময় ম্যাচে প্রথম আঘাতটি হানেন মেসি নিজেই। ম্যাচের ২৯ মিনিটে মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্টিনেজের বাড়ানো চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে, আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান এলএমটেন। এটি চলতি বিশ্বকাপে তার সপ্তম এবং সব মিলিয়ে বিশ্বকাপে ২০তম গোল। এই ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।


বিরতির পর ম্যাচের রূপ বদলে যায়। ম্যাচের ৫৯ মিনিটে মায়ামির গ্যালারিকে স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের ডান দিক থেকে বাড়ানো বল ধরে আর্জেন্টিনার রক্ষণভাগের নজর এড়িয়ে ফাঁকা জায়গায় বল পান ডেরয় দুয়ার্তে। তাকে ঠেকাতে লিসান্দ্রো মার্টিনেজ দ্রুত এগিয়ে এলেও, দুয়ার্তে দুর্দান্ত এক শটে মার্টিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে সমতা ফেরান (১-১)।

সমতায় ফেরার পর আর্জেন্টিনা আক্রমণের ধার বাড়ালেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা আজ চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ৬৩ মিনিটে মেসির দূরপাল্লার শট এবং ৭৩ মিনিটে মেসির নেওয়া ফ্রি-কিক-দুইবারই অবিশ্বাস্য দক্ষতায় দলকে রক্ষা করেন তিনি। ফলে নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই, অর্থাৎ ৯৩ মিনিটে আবার লিড নেয় আর্জেন্টিনা। কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে লিসান্দ্রো মার্টিনেজ এমন ভঙ্গি করলেন যেন দূরের কোণে শট নেবেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে জোরালো বাঁকানো শটে বল নিজের দিকের ওপরের কোণেই পাঠিয়ে দেন। আর্জেন্টিনা শিবিরে তখন স্বস্তির হাওয়া (২-১)।

কিন্তু কেপ ভার্দের রূপকথা তখনও ফুরিয়ে যায়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে বাম প্রান্ত থেকে বল পেয়ে ভেতরে কাট-ইন করে ডান পায়ে এক অবিশ্বাস্য বাঁকানো শট নেন সিডনি কাবরাল। আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়। ম্যাচ আবার ২-২ সমতায়!

আলবিসেলেস্তে ভক্তদের মাথায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণের শঙ্কা তখনই নিজেদের পায়ে কুড়ালটা মারে কেপ ভার্দে। ম্যাচের ১১১ মিনিটে আত্মঘাতী গোল হজম করে। শেষ পর্যন্ত ওই গোলই কেপ ভার্দে হারলেও গোলের কৃতিত্ব অবশ্য ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরা আর্জেন্টিনার ডিফেন্ডার রোমেরোর। তার দেওয়া হেড দিক বদল করে চলে যায় কেপ ভার্দের জালে।

শেষ পর্যন্ত ৩-২ গোলের এই রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কেপ ভার্দের রূপকথার সমাপ্তি ঘটল ঠিকই, তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের এই বীরত্বগাথা ফুটবলপ্রেমীদের মনে অনেক দিন দাগ কেটে থাকবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   আর্জেন্টিনা  কেপ ভার্দে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: