তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দক্ষিণাঞ্চলীয়র রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে।

2026-07-04T19:07:36+00:00
2026-07-04T20:52:24+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৮:৫২ পিএম
পুলিশি পাহারায় তাদের সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয়র রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। কঠোর পুলিশি পাহারায় তাদের সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশে পুশব্যাকের আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হবে।

ভারতের তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় তাদের সীমান্তে পৌঁছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এর কাছে হস্তান্তর করা হবে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) পশ্চিমবঙ্গ পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ু থেকে ৫০ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় ভবনের বিশেষ আটক কেন্দ্রে ছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩ জুলাই তিনটি পুলিশ ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের তিরুচিরাপল্লীতে নেওয়া হয়।


সেখান থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষ বগিতে করে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হন তারা। পুরো যাত্রাপথে সালেম আর্মড পুলিশের কর্মকর্তা শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তামিলনাড়ু পুলিশ বাংলাদেশি নাগরিকদের পশ্চিমবঙ্গের হরিদাসপুর (পেট্রাপোল) স্থলবন্দরে বিএসএফের কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেবে।

ভারতে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারী বিদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া চলাকালে রাখার জন্য আত্তুরের বিশেষ আটক কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই কেন্দ্রে আরও ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন অথবা তারা জামিনে মুক্ত রয়েছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   তামিলনাড়ু  আটক  বাংলাদেশি  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: