শেষ ষোলোর প্রথম ম্যাচে মরক্কো-কানাডা মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নেমেছে মরক্কো ও কানাডা। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের

2026-07-04T23:13:23+00:00
2026-07-04T23:13:23+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
শেষ ষোলোর প্রথম ম্যাচে মরক্কো-কানাডা মুখোমুখি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:১৩ পিএম 
শেষ ষোলোর প্রথম ম্যাচে মরক্কো-কানাডা মুখোমুখি। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নেমেছে মরক্কো ও কানাডা। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের বহুল প্রতীক্ষিত নকআউট ম্যাচ।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে শুরু থেকেই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দুই দল। তাই প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে খেলছে মরক্কো ও কানাডা। নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল সমতায় থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী।


গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো ও কানাডা। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দুই দলের এই লড়াইকে নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচনা করছেন ফুটবল বিশ্লেষকরা।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   মরক্কো-কানাডা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: