অপুর ‘শিকার’ শুরু এ মাসেই

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘শিকার’ এর শুটিং। এর নির্মাতা কামরুজ্জামান রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

2026-07-05T04:16:08+00:00
2026-07-05T04:16:08+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
অপুর ‘শিকার’ শুরু এ মাসেই
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:১৬ এএম 
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘শিকার’ এর শুটিং। এর নির্মাতা কামরুজ্জামান রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জানা গিয়েছিল এটি নির্মিত হবে ওয়েব ফিল্ম হিসেবে। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদলে এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণ করা হচ্ছে। 

এরইমধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে এবং এ মাসেই শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশকে।  সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

এ প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প, অভিনয়শিল্পী সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। আমাদের এই সিনেমাটির বেশির ভাগ শুটিং হবে নেপালে। 

এ মাসের মাঝামাঝি সময়ে দৃশ্যধারণের জন্য নেপালে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই সিনেমার গল্পটি সীমান্তবর্তী এলাকা নিয়ে। এটি মূলত থ্রিলার ঘরানার সিনেমা। এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

সিনেমাটির শুটিং শুরুর প্রস্তুতি হিসেবে এরইমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার একটি গানের রেকর্ডিং। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্‌সি। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অপু  শিকার  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: