চট্টগ্রামে সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে নগরীর হালিশহরের আনন্দবাজার এলাকায় এ

2026-07-05T11:07:55+00:00
2026-07-05T11:07:55+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:০৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
চট্টগ্রাম নগরীতে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে নগরীর হালিশহরের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তিনি নগরীর পাহাড়তলি এলাকার বাসিন্দা আসাদুল (৫০)।

এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে নগরীর হালিশহরের আনন্দবাজার এলাকায় গাড়িচাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে, সেটি জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চট্টগ্রাম  সড়ক  মোটরসাইকেল আরোহী  প্রাণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: