প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:২৪ এএম
সংগৃহীত ছবিসাতক্ষীরার শ্যামনগরে ট্রাক চাপায় আব্দুল আজিজ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আজিজ শ্যামনগরের গোডাউন মোড় এলাকার বাসিন্দা। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের চাপায় এ দুর্ঘটনার ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রোকেয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই