আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। প্রচণ্ড গরম ও শারীরিক লড়াইয়ে ভরা ম্যাচ শেষে

2026-07-05T11:24:30+00:00
2026-07-05T11:24:30+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
খেলা
আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম 
ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। প্রচণ্ড গরম ও শারীরিক লড়াইয়ে ভরা ম্যাচ শেষে প্রতিপক্ষের আগ্রাসী ফুটবল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেছেন, প্রয়োজন হলে তার দলও ‘ডার্টি ফুটবল’ খেলতে জানে।

বিশ্বকাপের শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি থেকে করা কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসিরা।

রোববার শুধু প্রতিকূল আবহাওয়ার সঙ্গে নয়, মাঠে প্যারাগুয়ের আগ্রাসী ও শারীরিক ফুটবলের সঙ্গেও লড়াই করতে হয় এমবাপ্পেদের। এদিন ম্যাচের প্রায় পুরো সময় প্যারাগুয়ে শারীরিকভাবে আগ্রাসী ফুটবল খেলেছে। তারা ম্যাচের শুরু থেকে ফাউল, ট্যাকল ও সংঘর্ষে ফ্রান্সের খেলোয়াড়দের বিরক্ত করে গেছেন। এ নিয়ে ম্যাচ শেষে তীব্র বিরক্তি প্রকাশ করেন এমবাপ্পে। তিনি জানান, প্রয়োজনে তার দলও ‘ডার্টি ফুটবল’ খেলতে জানে।


প্যারাগুয়ের বিপক্ষে এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আগে থেকেই জানা ছিল ফ্রান্সের। খেলা শেষে এমনটাই জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।’

প্রতিপক্ষের কৌশল নিয়ে এমবাপ্পে বলেন, ‘ওরা ভেবেছিল আমরা হয়তো আভিজাত্যপূর্ণ ও ভদ্র ফুটবল খেলার জন্য মাঠে নামব এবং শুধু চোখধাঁধানো কিছু কৌশল দেখাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি।’

এদিকে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচে সবমিলিয়ে চারটি হলুদ কার্ড দেখিয়েছেন উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ। এর মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্স।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ফরাসি অধিনায়ক  কিলিয়ান এমবাপ্পে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: