তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান, কনে গৌরী স্প্র্যাট

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ ২৫ বছরের পরিচিতি এবং দুই বছরের প্রেমের সম্পর্কের

2026-07-05T14:54:53+00:00
2026-07-05T14:55:49+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান, কনে গৌরী স্প্র্যাট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ ২৫ বছরের পরিচিতি এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে তারা বিয়ের পিঁড়িতে বসলেন। ৬১ বছর বয়সী এই অভিনেতার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সূত্র মারফত জানা গেছে, আমির খান ও গৌরী স্প্র্যাট আইনত বিয়ের নথিপত্রে স্বাক্ষর করে তাদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছেন। বিয়ের আনুষ্ঠানিকতা নিশ্চিত করার পর অভিনেতার জনসংযোগ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবিটি প্রকাশ করেছে।

ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ভালোবাসা, হাসি এবং লালিত মুহূর্তের এক উদ্‌যাপন। আমির খানের বিয়ের উৎসবের অন্দরমহলটি ছিল উষ্ণতা, আনন্দ এবং এক অবিস্মরণীয় উদযাপনের জাদুতে ভরপুর।

উল্লেখ্য, গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২৫ বছর আগে থেকে তাদের পরিচয় থাকলেও, মাত্র দুই বছর আগে থেকে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  আমির খান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: