মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ আটক ১

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ মো. জুয়েল (২২) নামে একজনকে আটক

2026-07-05T15:48:14+00:00
2026-07-05T15:48:14+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ আটক ১
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম 
সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ আটক জুয়েল। ছবি : সময়ের আলো
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ মো. জুয়েল (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এই সময় ট্রলারের মালিকসহ অন্য পাচারকারীরা পালিয়ে যায়।

রোববার (৫ জুলাই) দুপুর ১১টায় জব্দকৃত ট্রলারের মালিক, পলাতক ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে, শুক্রবার (৩ জুলাই) রাতে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


জুয়েল উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্য পাচারকারী ট্রলারের মালিক ও পলাতক সদস্য হলেন, ইদ্রিস মাঝি ও রিয়াজ। এ দুজনের বাড়িও একই ইউনিয়নে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে সমুদ্রগামী ট্রলারে করে সার ও সিমেন্ট মিয়ানমার পাচার করার প্রস্তুতি নেয় পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ মো. জুয়েল নামে পাচারকারীকে আটক করে। পরে জব্দকৃত ট্রলার হাজিরহাট ঘাটে নিয়ে এসে ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ শত লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাল উদ্ধার করে। রোববার সকালে ওই ট্রলার থেকে পণ্য খালাস করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। পলাতক পাচারকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   মিয়ানমার  পাচার  সিমেন্ট  ট্রলার  আটক  মনপুরা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: