২৫ বছরের রহস্যময় মাথাব্যথার সমাধান দিল এআই

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

দীর্ঘ ২৫ বছর ধরে তীব্র মাথাব্যথায় ভুগছিলেন ভারতের ৬২ বছর বয়সী এক ব্যক্তি। অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষা করেও

2026-07-05T20:24:16+00:00
2026-07-05T20:24:16+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
প্রযুক্তি
২৫ বছরের রহস্যময় মাথাব্যথার সমাধান দিল এআই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৫ বছর ধরে তীব্র মাথাব্যথায় ভুগছিলেন ভারতের ৬২ বছর বয়সী এক ব্যক্তি। অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষা করেও মেলেনি যার কোনো কূলকিনারা। অবশেষে প্রযুক্তির সহায়তায় মিলল সমাধান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবট ‘ক্লড’ (Claude) নিমিষেই ধরিয়ে দিল রোগটি।

সম্প্রতি রেডডিট-এর ClaudeAI কমিউনিটিতে ইউজার এই বিস্ময়কর অভিজ্ঞতার কথা শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

কী ছিল সেই রহস্যময় উপসর্গ?
ভুক্তভোগী ব্যক্তিটি কেবল দীর্ঘমেয়াদি মাথাব্যথার রোগী ছিলেন না, তার শারীরিক অবস্থা ছিল বেশ জটিল। নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন এমন কিডনি বিকল সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি ছয় বছর আগে তিনি একবার স্ট্রোকের শিকার হয়েছিলেন। তার মূল সমস্যা ছিল— যখনই তিনি শুয়ে থাকতেন, তখনই তীব্র মাথাব্যথা শুরু হতো।

বছরের পর বছর ধরে পরিবারটি সেরা নিউরোলজিস্ট ও নেফ্রোলজিস্টদের শরণাপন্ন হয়েছে। ব্রেন এমআরআই থেকে শুরু করে অসংখ্য রক্ত পরীক্ষা— সবই করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই মাথাব্যথার সুনির্দিষ্ট কারণটি ধরা পড়ছিল না।

এআই যেভাবে সমাধান দিল
হতাশ হয়ে পরিবারটি বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। তারা রোগীর গত কয়েক বছরের যাবতীয় মেডিকেল রিপোর্ট, ল্যাব টেস্টের ফলাফল ও উপসর্গের বিস্তারিত বিবরণ ধাপে ধাপে এআই চ্যাটবট ‘ক্লড’-এর কাছে তুলে ধরে।

তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে ক্লড একটি সম্ভাবনার কথা জানায়— স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea)। এটি এমন একটি অবস্থা যেখানে ঘুমের সময় বারবার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা এরপর বিশেষজ্ঞের পরামর্শে একটি ‘স্লিপ স্টাডি’ করান, যেখানে আসলেই ওই ব্যক্তির স্লিপ অ্যাপনিয়া ধরা পড়ে। চিকিৎসা হিসেবে সিপ্যাপ (CPAP) মেশিন ব্যবহার শুরু করার পর দীর্ঘ ২৫ বছরের সেই যন্ত্রণাদায়ক মাথাব্যথা থেকে অবশেষে মুক্তি পান তিনি।


চিকিৎসাক্ষেত্রে এআই কি তবে বিপ্লব?
ঘটনাটি নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে অবাক হয়ে প্রশ্ন তুলেছেন, সাধারণ নাক ডাকার মতো উপসর্গগুলো কেন আগে গুরুত্ব পায়নি? আবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত জ্ঞানের চেয়ে এআই কীভাবে কার্যকর ভূমিকা রাখল, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

তবে এ ক্ষেত্রে একটি বড় সতর্কবার্তা দিয়েছেন পোস্টদাতা স্বয়ং। তিনি স্পষ্ট করে বলেছেন, ক্লড বা যেকোনো এআই কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। তবে এটি নেফ্রোলজি, নিউরোলজি ও পালমোনোলজির মতো বিভিন্ন বিভাগের বিচ্ছিন্ন তথ্যগুলোকে একত্রে বিশ্লেষণ করে এমন একটি প্যাটার্ন খুঁজে বের করতে সক্ষম, যা আলাদা আলাদা বিশেষজ্ঞের পক্ষে সবসময় সম্ভব নাও হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জটিল রোগ নির্ণয়ে এআই এখন শক্তিশালী সহায়ক হয়ে উঠতে পারে। তবে এআই-নির্ভর স্ব-নির্ণয় বা চিকিৎসা যেন রোগীর জীবনের জন্য ঝুঁকির কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। প্রযুক্তির ব্যবহার হোক চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে, আর সেখানেই নিহিত রয়েছে রোগীর প্রকৃত সুরক্ষা।

সময়ের আলো/আআ



  বিষয়:   রহস্য  মাথাব্যথা  সমাধান  এআই 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: