শাওনের ফেসবুক আইডি উধাও

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে

2026-07-05T23:32:24+00:00
2026-07-05T23:32:24+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাওনের ফেসবুক আইডি উধাও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩২ পিএম 
মেহের আফরোজ শাওন। ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। 

এ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়লেও শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুল সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে।


রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’

তিনি আরো জানান, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: