মুক্তি পাচ্ছে আইশার ‘শেকড়’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ক্যারিয়ারের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। আগামী ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার

2026-07-06T04:07:43+00:00
2026-07-06T04:07:43+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
আনন্দ সময়
মুক্তি পাচ্ছে আইশার ‘শেকড়’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:০৭ এএম 
অভিনেত্রী আইশা খান। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। আগামী ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘শেকড়’। প্রসূন রহমান পরিচালিত এই সিনেমায় ‘ফাল্গুনী’ চরিত্রে অভিনয় করেছেন আইশা খান। গল্পে তার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। 

এর আগে একাধিকবার মুক্তির কথা থাকলেও সিনেমাটি প্রেক্ষাগৃহে আসেনি। এবার চূড়ান্তভাবেই বড় পর্দায় আসছে ‘শেকড়’।

নিজের সিনেমা মুক্তি নিয়ে উচ্ছ্বসিত আইশা খান বলেন, ‘শেকড় আমার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আমার প্রত্যাশা, দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আমি বিশ্বাস করি, সিনেমাটির গল্প এবং আমাদের অভিনীত চরিত্রগুলো তাদের ভীষণ ভালো লাগবে।’

‘শেকড়’ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শেকড় খুঁজে ফেরার গল্প, পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়। 

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। শুটিং হয়েছে গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায়। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। 

আইশা খান ও নাঈম ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে। 

দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। কানাডার টরন্টোয় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’ (ইফসা)-তে সিনেমাটির জমকালো বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে আইশা অভিনীত ‘ফাল্গুনী’ চরিত্রটি বিশেষভাবে প্রবাসী দর্শক ও চিত্রসমালোচকদের নজর কাড়তে সক্ষম হয়। 

তবে এ সাফল্য তাকে তাড়াহুড়ো করে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেনি। বরং তিনি সময় নিয়ে নিজেকে আরও প্রস্তুত করতে চেয়েছেন। তাই ‘শেকড়’ এর পর লম্বা বিরতি নিয়ে যুক্ত হয়েছেন ‘সংবাদ’ নামে নতুন এক সিনেমায়। শিগগিরই শুরু হবে এর শুটিং। হাতে রয়েছে আরও বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ।

নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা-সব মাধ্যমে কাজ করলেও আইশা খান কখনোই সংখ্যার দৌড়ে নাম লেখাননি। বরং প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। ‘শেকড়’ সিনেমার ‘ফাল্গুনী’ চরিত্রটিও তেমন একটি কাজ বলে মনে করেন তিনি। আইশা বলেন, এই চরিত্রটি আমাকে দর্শকদের কাছে ভিন্ন ভাবে উপস্থাপন করেছে। এমন চরিত্রের জন্যই আমি অপেক্ষায় ছিলাম।

এদিকে, অভিনয়ের পাশাপাশি বর্তমানে উপস্থাপক হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন আইশা।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মুক্তি  আইশা  শেকড়  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: