স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

৯৮ সেকেন্ডের ব্যবধানে জুড বেলিংহ্যাম দুই গোল করলেন। জবাবে হুলিয়ান কুইনোনেস করলেন দারুণ এক গোল। পেনাল্টি থেকে গোল করে গার্ড

2026-07-06T09:24:23+00:00
2026-07-06T09:24:23+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৪ এএম 
স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড। ছবি : সংগৃহীত
৯৮ সেকেন্ডের ব্যবধানে জুড বেলিংহ্যাম দুই গোল করলেন। জবাবে হুলিয়ান কুইনোনেস করলেন দারুণ এক গোল। পেনাল্টি থেকে গোল করে গার্ড মুলারকে ছুঁলেন হ্যারি কেন। রাউল হিমিনেজ ব্যবধান কমালেন আবার। শেষদিকে মেক্সিকো প্রাণপণে গোল শোধের চেষ্টা করেও পারল না।

সোমবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হলেও জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের নৈপুণ্যে জয় পেয়েছে থ্রি লায়ন্স। 
 

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। দিনের আগের খেলায় ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আগামী ১১ জুলাই মায়ামি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই ইউরোপীয় দল। 

সময়ের আলো/জেডআই
  বিষয়:   মেক্সিকো  ইংল্যান্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: