শেষ ফেসবুক পোস্টে বলেছিলেন মৃত্যুর কথা, সড়কে ঝরল প্রাণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে দুই সিএনজিচালিত অটোরিকশা ওভারটেকিং করার সময় সংঘর্ষে মো. জুয়েল রানা (২৭) নামে যুবক নিহত এবং আরও একজন আহত

2026-07-06T14:46:30+00:00
2026-07-06T14:47:15+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
শেষ ফেসবুক পোস্টে বলেছিলেন মৃত্যুর কথা, সড়কে ঝরল প্রাণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ২:৪৭ পিএম
মো. জুয়েল রানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে দুই সিএনজিচালিত অটোরিকশা ওভারটেকিং করার সময় সংঘর্ষে মো. জুয়েল রানা (২৭) নামে যুবক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল রানার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সর্বশেষ ফেসবুক পোস্টটি আলোচনার জন্ম দিয়েছে। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, ‘মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই, যেকোনও সময় হতে পারে।’


পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রী জুয়েল রানা ও রেজাউল করিম (৪৫) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জুয়েল বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা। আহত রেজাউল একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল রানা বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যাবসা করতেন। রোববার সকালে দোকানে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা একটি ঘাতক অটোরিকশা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/মহু






  বিষয়:   ফেসবুক  পোস্ট  মৃত্যু  সড়ক  দুর্ঘটনা  বাঁশখালী  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: