সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব

2026-07-05T23:30:28+00:00
2026-07-05T23:30:28+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ স্কুলছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩০ পিএম 
প্রতীকী ছবি
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে রায়হান আহমেদ রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিলেন। 


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় বেড়াতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়।  

গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলে রোববার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।  

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সময়ের আলো/জোই 



  বিষয়:   সিলেটে  সড়ক দুর্ঘটনা  স্কুলছাত্র  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: