সীতাকুণ্ডে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত ৩

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্স পিকআপে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতর আহত

2026-07-05T18:14:28+00:00
2026-07-05T18:14:28+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত ৩
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম 
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্স পিকআপে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন- আমির হোসেন, সুফিয়া খাতুন ও বিউটি বেগম। তাদের সবার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও মর্ডান হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ মো. আক্তার হোসেন এলিট জানান, সকালে ঢাকামুখী লেনে একটি পিকআপ ব্রেক করলে, তার পেছনে থাকা মাছবাহী আরেকটি পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এ সময় দ্রুতগতিতে আসা একটি নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা স্বজনরা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নবজাতকের মা মনোয়ারা বেগমসহ আরও একজন অক্ষত রয়েছেন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজীতে নিজ বাড়িতে ফিরছিলেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সময়ের আলো/মহু


  বিষয়:   সীতাকুণ্ড  অ্যাম্বুলেন্স  পিকআপ  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: