কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যাত্রীবাহী বাস ও ও গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় মারা যায় ছয়টি

2026-07-06T17:02:18+00:00
2026-07-06T17:02:18+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম 
দুর্ঘটনা কবলিত বাস-পিকআপ। ছবি : সমেয়র আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যাত্রীবাহী বাস ও ও গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় মারা যায় ছয়টি গরু। সোমবার (৬ জুলাই ) বিকেলে কিশোরগঞ্জ -পাকুন্দিয়া সড়কে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে ও বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরও ২ জন। এছাড়া পিকআপে থাকা ৬ টি গরু মারা যায়।


খবর পেয়ে পুলিশ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিকেল সোয়া তিনটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পিকআপের ভেতর আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই



  বিষয়:   কিশোরগঞ্জ  বাস  পিকআপ  মুখোমুখি সংঘর্ষ  নিহত  কিশোরগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: