পাহাড়ি ঢল ও সাঙ্গুর তীব্র স্রোত, থানচি ভ্রমণে সতর্কতা

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

2026-07-06T18:03:03+00:00
2026-07-06T18:05:10+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
পাহাড়ি ঢল ও সাঙ্গুর তীব্র স্রোত, থানচি ভ্রমণে সতর্কতা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৬:০৫ পিএম
সাঙ্গু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। ছবি : সময়ের আলো
টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। নদীতে তীব্র স্রোত সৃষ্টি হওয়া এবং পাহাড়ধসের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে থানচি উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা ও নিরুৎসাহিত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও অপ্রয়োজনে নৌপথ ও পাহাড়ি এলাকায় যাতায়াত না করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।


ইউএনও জানান, সাঙ্গু নদীর বিপজ্জনক স্রোত, পাহাড়ধসের উচ্চ ঝুঁকি এবং বৈরী আবহাওয়ার কারণে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উপজেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সার্বিক ঝুঁকি কেটে গেলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল আরও বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বর্তমানে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনে পাহাড়ি পথ এবং নৌপথ ব্যবহার না করার অনুরোধ জানানো হচ্ছে।"

এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে সাঙ্গু নদী উত্তাল হয়ে ওঠায় থানচি উপজেলা সদর থেকে দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌ-যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাঙ্গুর তীব্র স্রোতে নৌকা চলাচল অসম্ভব হয়ে পড়ায় এই দুই ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের মতে, আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নৌ-যোগাযোগ পুনরায় চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাহাড়ি ঢল  সাঙ্গু নদী  তীব্র স্রোত  থানচি  ভ্রমণ  প্রশাসন  সতর্কতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: