কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৭৫ হাজার টাকার জাল নোটসহআনোয়ার মিয়া নামেএকজনকে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন

2026-07-07T11:28:25+00:00
2026-07-07T11:30:03+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ১১:৩০ এএম
আটক আনোয়ার মিয়া। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৭৫ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার মিয়া নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন।


থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় চিহ্নিত মাদককারবারি বাংলাদেশি জাল টাকার নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) রাত ১২টায় এএসপি মুনতাসির মামুন মুন ও থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে ভুরুঙ্গামারীর পুলিশ সার্কেল বিশেষ অভিযান চালিয়ে জাল নোটসহ ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার বাসিন্দা আনোয়ার মিয়াকে আটক করে। তিনি ভারতীয় সীমান্তের কাঁটাতার সংলগ্ন এক বাড়ি থেকে ইয়াবা ও গাঁজার ব্যবসা করেন বলে জানা যায়।

এ ব্যাপারে মুনতাসির মামুন মুন বলেন, ‘জাল নোট জিম্মায় রাখার অপরাধে আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   কুড়িগ্রাম  জাল নোট  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: