প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে সাংবাদিক কামাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আটক সাংবাদিক কামাল হোসেন প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের শেষ বিদায়ে অংশ নিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে

2026-07-07T19:49:13+00:00
2026-07-07T19:49:13+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে সাংবাদিক কামাল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম 
প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের শেষ বিদায়ে সাংবাদিক কামাল হোসেন। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আটক সাংবাদিক কামাল হোসেন প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের শেষ বিদায়ে অংশ নিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি প্রহরায় তিনি ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এসে মায়ের দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতায় অংশ নেন।

একই দিন বিকেল ৪টায় মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কামাল হোসেনকে পুনরায় পুলিশি পাহারায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিক কামাল হোসেনের মা খোরশিদা বেগম মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ত্রিশাল কোর্ট ভবন এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


সাংবাদিক কামালের ছোট ভাই মমিনুল ইসলাম বলেন, ছেলে কারাগারে যাওয়ার পর থেকেই খোরশিদা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন। ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগার পাশাপাশি কারাগারে থাকা ছেলের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে তিনি সবসময় উদ্বিগ্ন থাকতেন। স্বজনদের দাবি, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার সঙ্গে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তাও তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, গত ২৩ মে ভোররাতে সাংবাদিক কামাল হোসেনকে তার নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। পরবর্তীতে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কামাল হোসেন ডেইলি অবজারবার পত্রিকায় কর্মরত। সে ত্রিশাল রিপোর্টাস ক্লাবের সভাপতি। 

সময়ের আলো/জোই



  বিষয়:   প্যারোলে মুক্তি  মা  শেষ বিদায়  সাংবাদিক কামাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: