ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন, ফিফার সিদ্ধান্তে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।মঙ্গলবার (৮ জুলাই) তারা ইউরোপীয়

2026-07-08T09:17:03+00:00
2026-07-08T09:51:51+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন, ফিফার সিদ্ধান্তে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৭ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৯:৫১ এএম
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

মঙ্গলবার (৮ জুলাই) তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে একটি চিঠি পাঠিয়ে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চিঠিতে বলা হয়, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে ইউরোপের দেশগুলোর সম্মিলিতভাবে এগিয়ে আসা জরুরি। বিশেষ করে ‘বালোগান’ সংক্রান্ত মামলার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। পরে ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেন। এরপর ফিফা একটি আইনি বিধানের আওতায় বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।


এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, এ বিষয়ে ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং ‘একটি বড় অন্যায়ের অবসান ঘটানোর’ জন্য তাকে ধন্যবাদ জানান। যদিও এ ঘটনার সত্যতা নিয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি, তবু বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। সংস্থাটি একে ‘নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬- এর একাধিক ম্যাচে ফিফা, এর কর্তৃপক্ষ রেফারি বিতর্কে জড়িয়েছে। সেসব অভিযোগসহ খেলার ফলাফলে রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে ইউরোপীয় পার্লামেন্ট।

সময়ের আলো/মহু



  বিষয়:   ইনফান্তিনো  ফিফা  সিদ্ধান্ত  তদন্ত  ইউরোপীয়  পার্লামেন্ট  ফুটবল  বিশ্বকাপ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: