টেকনাফ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার। মঙ্গলবার ৭ জুলাই বিকালে কোস্ট গার্ড

2026-07-08T10:20:51+00:00
2026-07-08T15:33:47+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:২০ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৩:৩৩ পিএম
আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার। ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার। মঙ্গলবার ৭ জুলাই বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের মহেশখালিয়া পাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) ও ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  আগ্নেয়াস্ত্র  গোলাবারুদ  গান পাউডার  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: