চট্টগ্রামের রাউজানে নালার পানিতে পড়ে মো. মোস্তাকিম (৩) নামের বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. পারভেজ হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, নিহত শিশুর দাদা দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। দাদার পিছু নিয়ে এক পর্যায়ে সড়কের পাশে নালায় পড়ে যায় শিশুটি। পরে যাতায়াতরত এক অটোরিকশা চালক দেখতে পেয়ে তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নালায় স্রোত থাকায় শিশুটি ভেসে যায়। আমি পরিষদে যাওয়ার পথে শিশুটিকে উদ্ধার করতে দেখে আমার গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/জেডি