টানা পাঁচদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দেশের বিভিন্ন স্থানে

2026-07-08T21:15:32+00:00
2026-07-08T21:15:32+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
টানা পাঁচদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম 
দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ছবি : সময়ের আলো
আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে জোরালো অবস্থানে রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্তও অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস রয়েছে।

এদিকে, আগামী কয়েক দিনে দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বৃষ্টি  ভারী বর্ষণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: