গাংনীতে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে

2026-07-08T21:17:32+00:00
2026-07-08T21:17:32+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
গাংনীতে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম 
গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ। সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক দুইজনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বহিষ্কৃত পরীক্ষার্থী রাকিবুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী।

বুধবার (৮ জুলাই) দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিরাজুল ইসলাম।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ কক্ষ পরিদর্শন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় এক পরীক্ষার্থী মোবাইলে প্রশ্নের উত্তর খুঁজছিলো। শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়ায় তাকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 


একই সময়ে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী বামন্দি-নিশিপুর স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক (ইংরেজি) জেমিন আহমেদকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরীক্ষার্থী বহিষ্কার ও শিক্ষককে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   গাংনী  এইচএসসি পরীক্ষার্থী  বহিষ্কার  কক্ষ পরিদর্শক  অব্যাহতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: