ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডেঙ্গুতে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো।বুধবার (৮ জুলাই)

2026-07-08T21:27:04+00:00
2026-07-08T21:27:04+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম 
ডেঙ্গুতে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
ডেঙ্গুতে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো। 

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বরিশাল, খুলনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন করে রয়েছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ৩৬ থেকে ৭৫ বছরের মধ্যে।  


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২৫১ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৫৫৭। আর একই সময়ে ১৯৯ জনসহ চলতি বছর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফিরেছেন ৬ হাজার ৮৭৫ রোগী। 


সময়ের আলো/ইউএমএইচ




  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: