লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার দুই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার

2026-07-09T08:31:17+00:00
2026-07-09T09:39:47+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৩১ এএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৯:৩৯ এএম
ছবি : সময়ের আলো
টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার দুই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া পাগলির ঝিরি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজিজনগর এলাকার বাসিন্দা মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। অপর ঘটনায় নিহত হয়েছেন স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পাহাড়ধসের বিকট শব্দ ও মানুষের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটি ও ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।


লামা থানার পুলিশ জানায়, টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সময়ের আলো/এসএকে/কেএইচও
  বিষয়:   লামা  পাহাড়ধস  পরিবার  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: