চবিতে হলের ডাইনিংয়ের খাবারে ভেসে উঠল নারীর ছবি

চবি প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ডাইনিংয়ে দুপুরের খাবারে নারীর ছবিযুক্ত একটি স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে

2026-07-09T22:02:28+00:00
2026-07-09T22:02:55+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
সারাদেশ
চবিতে হলের ডাইনিংয়ের খাবারে ভেসে উঠল নারীর ছবি
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ১০:০২ পিএম
ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ডাইনিংয়ে দুপুরের খাবারে নারীর ছবিযুক্ত একটি স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে খাবার খাওয়ার সময় নিজের প্লেটে স্টিকারটি দেখতে পান হৃদয় মিয়া নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হৃদয় মিয়া বলেন, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খেতে বসি। খাওয়ার একপর্যায়ে মাছের বাটি থেকে খাবার প্লেটে নেওয়ার সময় একটি স্টিকার পাই। পরে দেখি, স্টিকারটিতে একটি নারীর ছবি রয়েছে। স্টিকারের নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি জানান, রান্নার জন্য আনা ম্যাজিক মসলার প্যাকেট থেকে এটি খাবারে চলে আসতে পারে।


শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, বিষয়টি তিনি দেখেছেন। এ ঘটনায় রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকায় আগের ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও প্রয়োজন হলে খাবারের মান নিশ্চিত করতে আরও ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসে যাননি এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। হল সংসদ থেকেও তাকে কিছু জানানো হয়নি। তবে এ ধরনের কোনো অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  চবি  শাহজালাল হল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: