কাদার মধ্যে মুখ চেপে অটোরিকশা চালককে হত্যা, গ্রেফতার ১

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জে সাকিবুল ইসলাম নামের ১৬ বছর বয়সী এক কিশোর অটোরিকশা চালককে কাদার মধ্যে মুখ চেপে হত্যার ঘটনায় আসাদুজ্জামান ওরফে আসাদ

2026-07-10T01:53:23+00:00
2026-07-10T01:53:23+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
কাদার মধ্যে মুখ চেপে অটোরিকশা চালককে হত্যা, গ্রেফতার ১
মানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:৫৩ এএম 
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে সাকিবুল ইসলাম নামের ১৬ বছর বয়সী এক কিশোর অটোরিকশা চালককে কাদার মধ্যে মুখ চেপে হত্যার ঘটনায় আসাদুজ্জামান ওরফে আসাদ (৩৪) নামের এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ পিবিআইয়ের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়িতা শিল্পী এই তথ্য নিশ্চিত করেন।

গত ৩০ জুন বিকেলে অসুস্থ বাবার অটোরিকশা নিয়ে রোজগারের জন্য বের হয়েছিল সদর উপজেলার মিতরা গ্রামের কিশোর সাকিবুল। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যায় সাভারের যাদুরচর এলাকা থেকে হত্যাকারী আসাদকে গ্রেফতার করে পিবিআই।

জিজ্ঞাসাবাদে আসাদ জানান, বৃষ্টির সন্ধ্যায় মিতরা স্ট্যান্ড থেকে ২০০ টাকা ভাড়ায় তিনি সাকিবুলের অটোরিকশায় উঠেছিলেন। খানাখন্দে ভরা রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনির কারণে একপর্যায়ে তিনি অটোরিকশার ভেতর ছিটকে পড়েন।


এতে চরম ক্ষিপ্ত হয়ে তিনি চালক সাকিবুলকে সড়কের পাশের কাদায় ফেলে নাক-মুখ চেপে ধরে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরদিন সকালে সিঙ্গাইর উপজেলার গোলাই নতুনপাড়া এলাকার একটি পাটখেত থেকে ওই কিশোরের মরদেহ ও অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

এরপর ২ জুলাই নিহতের বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করলে তদন্তের ভার পায় পিবিআই। গ্রেফতার আসাদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/আআ


  বিষয়:   কাদা  মুখ  অটোরিকশা  চালক  হত্যা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: