দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

নোয়াখালী সংবাদদাতা

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার

2026-07-10T06:22:26+00:00
2026-07-10T06:22:26+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:২২ এএম 
বেলাল হোসেন ওরফে সুমন। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নে। সুমনের বাবার নাম আব্দুল ওয়াদুদ। 

বুধবার (৮ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মো. দুলাল। নিহত সুমন দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সুমন গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। এক বছর আগে দেশ থেকে ঘুরে যান তিনি। বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত তার দোকানে এসে অতর্কিত গুলি চালায়। মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজ-খবর নেওয়া হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  দুর্বৃত্ত  বাংলাদেশি  ব্যবসায়ী  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: