‘আমাকে চুপ করাতে হলে মেরে ফেলতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিজেপি

2026-07-10T15:30:59+00:00
2026-07-10T15:30:59+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘আমাকে চুপ করাতে হলে মেরে ফেলতে হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম 
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছবি : সংগৃহীত
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিজেপি লক্ষ্যবস্তু বানাচ্ছে দাবি করে তিনি বলেছেন, তৃণমূলকে শেষ করতে হলে বা তাকে চুপ করাতে হলে তাকে মেরে ফেলতে হবে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এক ভিডিওবার্তায় মমতা ব্যানার্জী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিতে বিজেপি কোনো চেষ্টা বাকি রাখেনি।

তিনি বলেন, চুপ করাতে হলে আপনাদের আমাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, আপনারা এটা করতে কোনো কিছু বাকি রাখেননি। মমতা দাবি করেন, তার দলের অধিকাংশ নেতাকেই হামলা ও হেনস্তার শিকার হতে হয়েছে। কার ওপর আপনারা হামলা করেননি? আপনারা মহুয়ার ওপর হামলা করেছেন, অভিষেক-কল্যাণের ওপর করেছেন। আমার বাড়িতে আপনারা হামলা করেছেন।


এমন এক সময়ে মমতা এসব দাবি করছেন, যখন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে রয়েছে তার দল তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কারাগারে তার দলের নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাদের মেঝেতে শুতে বাধ্য করা হচ্ছে। অনেককে কোমড়ে দড়ি ও পায়ে শিকল পরিয়ে হাঁটানো হচ্ছে। কারও কারও মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে।

এ সময় পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলে ডিমের পরিবর্তে সবজি দেওয়ারও সমালোচনা করেন মমতা ব্যানার্জী।

তিনি বলেন, বাচ্চারা মিড ডে মিলে ডিম পাচ্ছে না। এটা কখনোই বাংলার সংস্কৃতি ছিল না। আমরাও ১৫ বছর ক্ষমতায় ছিলাম। কিন্তু আমার সময়ে কখনো এমন হয়নি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ভারত  জনতা পার্টি  বিজেপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: