প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৪১ এএম

বেলজিয়ামের বিপক্ষে লিড নিয়েছে স্পেন। ছবি : সংগৃহীত
বেলজিয়ামের বিপক্ষে লিড নিয়েছে স্পেন। ছবি : সংগৃহীতবিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে লিড নিয়েছে স্পেন। ম্যাচের ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লা রোহা।
গোলের শুরুটা করেন দানি ওলমো। তার নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।
তবে ফিরতি বলে কোনো ভুল করেননি ফাবিয়ান রুইজ। জোরালো শটে বল জালে পাঠিয়ে স্পেনকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন তিনি।
এখন পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্পেন। জয়ের পথে থাকলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স।
সময়ের আলো/কেএইচও