‘ট্রাম্পের কারণেই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র’

ক্রীড়া ডেস্ক

খেলা

বেলজিয়ামের বিপক্ষে হতাশাজনক হারে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান। দলের এমন বিদায়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির

2026-07-11T08:42:58+00:00
2026-07-11T08:42:58+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
খেলা
‘ট্রাম্পের কারণেই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৪২ এএম 
নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক মেগান র‍্যাপিনো। ছবি : সংগৃহীত
বেলজিয়ামের বিপক্ষে হতাশাজনক হারে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান। দলের এমন বিদায়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক মেগান র‍্যাপিনো।

বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচটির আগে ফরোয়ার্ড ফোলারিন বালোগানের খেলার যোগ্যতা নিয়ে তৈরি হওয়া বিতর্ক, ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হস্তক্ষেপ এবং লাল কার্ডের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফিফার তাকে খেলার অনুমতি দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

নিজের পডকাস্টে র‍্যাপিনো বলেন, ট্রাম্পের হস্তক্ষেপের কারণেই পুরো প্রস্তুতি পর্ব অপ্রয়োজনীয় বিভ্রান্তিতে পরিণত হয়েছিল।

তিনি বলেন, আমার মনে হয়, এই বিভ্রান্তি দলকে একরকমভাবে প্রভাবিত করেছে। সেটা লাল কার্ডের ঘটনা হোক, ট্রাম্পের হস্তক্ষেপ হোক, ফিফার সেটা হতে দেওয়া হোক কিংবা পুরো বিষয়টিকে ঘিরে তৈরি হওয়া এই সার্কাস মনে হচ্ছিল সবকিছুই যেন দলের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।


তবে মাঠের প্রতিটি ভুলের জন্য ট্রাম্পকে দায়ী করেননি র‍্যাপিনো। তার মতে, ম্যাচে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ দুর্বল ছিল এবং দল বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। অন্যদিকে বেলজিয়াম ছিল অনেক বেশি তীক্ষ্ণ, শান্ত এবং সুযোগ কাজে লাগাতে কার্যকর।

এর আগে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ফোলারিন বালোগান। ফলে নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে তার খেলার সুযোগ ছিল না। তবে তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রকাশ্যে ফিফার কাছে আবেদন জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ফিফা বালোগানকে খেলার অনুমতি দেয়, যা পুরো ঘটনাকে আরও বিতর্কিত করে তোলে। একই সঙ্গে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বেলজিয়ামের অভিযোগেরও সুযোগ তৈরি হয়।

ম্যাচ শেষে নিজেদের প্রতিক্রিয়াও প্রকাশ করেন বেলজিয়ামের খেলোয়াড়রা। চতুর্থ গোল করার পর রোমেলু লুকাকুসহ সতীর্থরা ডোনাল্ড ট্রাম্পের আলোচিত নাচের ভঙ্গি অনুকরণ করেন। এভাবেই তারা চলমান বিতর্ককে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতীকীভাবে ব্যবহার করেন।

এদিকে বেলজিয়ামের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকেও ‘এটা উল্টে দাও’ বার্তা দিয়ে একটি পোস্ট করা হয়, যা বালোগানের নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তের প্রতি স্পষ্ট খোঁচা হিসেবে দেখা হচ্ছে। র‍্যাপিনোর বক্তব্যেও মূলত এই বিষয়টিরই ইঙ্গিত পাওয়া গেছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ট্রাম্প  বিশ্বকাপ  যুক্তরাষ্ট্র  মেগান র‍্যাপিনো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: