লাল কেল্লায় বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করে দেশটির প্রশাসন।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০

2026-07-11T13:39:13+00:00
2026-07-11T13:39:54+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লাল কেল্লায় বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ১:৩৯ পিএম
লাল কেল্লা। ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করে দেশটির প্রশাসন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) এক ব্যক্তি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে লাল কেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর মুম্বাই পুলিশ বিষয়টি দ্রুত দিল্লি পুলিশকে জানায়।

খবর পেয়ে উত্তর দিল্লি জেলা পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা তল্লাশি চালায়। কিন্তু কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু না পাওয়ায়, পুলিশ হুমকিটিকে ভুয়া বলে ঘোষণা করে।


উল্লেখ্য, প্রায় আট মাস আগে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় কাশ্মীরভিত্তিক একটি জঙ্গি চক্রের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তদন্তে আল-কায়েদা-ঘনিষ্ঠ সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া, চলতি বছরের মে মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

তদন্তকারীদের দাবি, তারা দিল্লি, মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। তাদের সম্ভাব্য লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, বিমানবন্দর, রেলস্টেশন এবং বিদ্যুৎকেন্দ্র।

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/মহু
  বিষয়:   লাল কেল্লা  বোমা  হামলা  হুমকি  দিল্লি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: